পাবলিক পার্লামেন্ট জাতীয় বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী দলসমূহের সংবর্ধনা অনুষ্ঠান আগামী ২৭ মার্চ শুক্রবার এটিএন বাংলায় প্রচারিত হবে। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২০১৯-এর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপসহবিজয়ী দলের বিতার্কিকদেরএই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বক্তব্য প্রদান করেন। সভাপতিত্ব করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। প্রধান বক্তা ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সহ্ব অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইডেন মহিলা কলেজের অধ্যাপকসাবরুনা আহমেদ ও এটিএনবাংলার উপদেষ্টাতাশিক আহমেদ, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ারঅধ্যাপকএরশাদ আহম্মেদ শাহীনপ্রমূখ। প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ন ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজ এবং রানারআপ ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ারবিতার্কিকদের সংবর্ধনা অনুষ্ঠানে ট্রফি, ব্যাক্তিগত ক্রেস্ট ও সার্টিফিকেট সহ চ্যাম্পিয়ন দুই দলকে দেড় লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা ও রানার আপ দলকে ৫০ হাজার টাকা সহ অন্যান্য পুরস্কার প্রদান করা হয়।
