ওয়ান ব্যাংক লিমিটেডের কাশিমপুর গাজীপুরে ব্যাংকের গণকবাড়ী (ইপিজেড) শাখার অধীনে কাশিমপুর উপশাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ
000
মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি ব্যাংকের রপ্তানিকারক গ্রাহকদের জন্য এক্সপো ইস্যু অ্যান্ড রিপোর্টিং অব ডুপ্লিকেট এক্সপো ইন বাংলাদেশ ব্যাংক ওইএমএস শীর্ষক একটি বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন
০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শ্যামপুর শাখার অধীনে পোস্তগোলা উপশাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান। ব্যাংকের ঢাকা সাউথ জোনপ্রধান আবু সাইদ মো. ইদ্রিস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
০০০
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ২৯৭তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলামসহ অন্যরা সভায় উপস্থিত ছিলেন
