চিকিত্সকদের সুরক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালকে সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল।
গতকাল সোমবার প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল তিনটি হাসপাতালে এসব পণ্যসামগ্রী হস্তান্তর করেন। ঢাকা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মো. মুজিবুর রহমান, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোর্শেদ রশিদ এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ মুর্শেদ সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার গ্রহণ করেন। —প্রেস বিজ্ঞপ্তি
