করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া গরিব, অসহায়, দরিদ্র খেটে খাওয়া দুই শতাধিক মানুষের মধ্যে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। সোমবার দুপুরে মহানগরীর ভোগড়া এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়। কামরুল আহসান সরকার জানান, ভোগড়া এলাকায় বসবাসকারী এসব লোকদের কয়েকদিন যাবত্ কোনো কাজ না থাকায় তারা মানবেতর জীবনযাপন করছিলেন। খবর পেয়ে তিনি নিজ উদ্যোগে এলাকার দুই শতাধিক লোকের মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, সাবান, মাস্ক বিতরণ করেন। তিনি আরো জানান, এ সহযোগিতা অব্যাহত থাকবে।
