ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যাংকের সব ধরনের সভা সমাবেশ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বোর্ড সভা, ইসি মিটিং, অডিট কমিটির মিটিং ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির মিটিংগুলো এখন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করতে হবে। তবে সভার ভিডিও ধারণ করে রাখার শর্ত রয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে পর্ষদ এবং পর্ষদের সহায়ক কমিটিসমূহের সভা অনুষ্ঠানের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভিডিও কনফারেন্সে অংশগ্রহণকারী প্রত্যেক পরিচালক যথা নিয়মে তার সম্মানী প্রাপ্য হবেন।
