রেলওয়ে পূর্বাঞ্চলের ২২টি ট্রেন বন্ধ রাখার প্রস্তাব

আপডেট : ২৪ মার্চ ২০২০, ০০:২৪

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে আন্তঃনগর ও মেইল ট্রেনসহ ২২টিরও বেশি ট্রেন বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। গতকাল সোমবার মহানগরীর সিআরবিতে রেলওয়ে পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে এ প্রস্তাবনা তৈরি করা হয়।

প্রস্তাবনাটি রেল সদর দপ্তরে পাঠানো হয়েছে। রেল মন্ত্রণালয় অনুমোদন দিলে ২৫ মার্চ থেকে এই ২২টিরও বেশি ট্রেন বন্ধ রাখা হবে বলে রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়।

বন্ধ রাখার প্রস্তাব দেওয়া ট্রেনগুলো হলো ৭২১/৭২২ মহানগর এক্সপ্রেস, ৩৭/৩৮ ময়মনসিংহ এক্সপ্রেস, ৭২৩/৭২০ পাহাড়িকা এক্সপ্রেস, ২৯/৩০ সাগরিকা এক্সপ্রেস, ৪৫/৪৬ সকল কমিউটার (ডেমু)।

এছাড়া ১১/১২ নোয়াখালী এক্সপ্রেস, ৩৩/৩৬ তিতাস কমিউটার, ৫১/৫২ জামালপুর কমিউটার, ৪৯/৫০, ৫৫/৫৬ ভাওয়াল এক্সপ্রেস, ৭৫/৭৬, ৭৪৯/৭৪৪ এগারসিন্ধু গোধূলী, ৭৩৭/৭৩৮ এগারসিন্ধু প্রভাতী, ৭১৮/৭৩৯ উপবন এক্সপ্রেস, ৭১৭/৭৪০ জয়ন্তিকা এক্সপ্রেস, ৯/১০ সুরমা মেইল, ৭৪৩/৭৪৪ ব্রহ্মপুত্র এক্সপ্রেস, ৭৭৭/৭৭৮ হাওর এক্সপ্রেস ও ৭৯৯/৮০০ জামালপুর এক্সপ্রেস ট্রেন।