মার্কিন সিনেটর র্যান্ড পলের শরীরে নোভেল করোনা ভাইরাস পাওয়া গেছে। এই প্রথম কোনো সিনেটর এই ভাইরাসে আক্রান্ত হলেন। তবে আক্রান্তের দিক থেকে কংগ্রেসে তিনি তৃতীয়। আর সিনেটর পলের সংস্পর্শে আসায় দুই সিনেটর কোয়ারেন্টাইনে গেছেন। এর আগে আরো দুই সিনেটর সেলফ কোয়ারেন্টাইনে আছেন।
ভালো আছেন বলে নিজের ব্যক্তিগত ফেইসবুক পাতার এক পোস্টে জানিয়েছেন র্যান্ড পল। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার দুপুরে তার ফেইসবুক পাতার ঐ পোস্টে জানানো হয়, পলের শরীরে কোভিড-১৯ আছে কিনা তার পরীক্ষা করলে বিষয়টি ধরা পড়ে। তিনি এখন কোয়ারেন্টাইনে আছেন। সিনেটর মাইক লি ও মিট রমনি পলের সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে গেছেন। এছাড়া সিটের কোরি গার্ডনার ও সিনেটর রিক স্কট সেলফ কোয়ারেন্টাইনে আছেন। —পলিটিকো
