মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শিবরাজ সিং

আপডেট : ২৪ মার্চ ২০২০, ০০:৪০

ভারতে মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। কংগ্রেসের কমল নাথের ১৪ মাসের সরকারকে কৌশলে হারিয়ে ফের মধ্যপ্রদেশে গেরুয়া ঝড় এনে কুরসিতে বসলেন শিবরাজ সিং চৌহান। মাঝে মাত্র ১৪ মাস সময়ের ব্যবধান। এর আগে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদ থেকে কমল নাথ ইস্তফা দেওয়ার পর থেকেই জল্পনা শুরু হয় কে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কে হবেন। পরে সেই জল্পনার অবসান ঘটিয়ে স্থানীয় সময় গতকাল রাত ৯ টার দিকে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শিবরাজ সিং চৌহান। -ওয়ান ইন্ডিয়া