প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৬০২জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৭৭ জনে দাঁড়ালো। সোমবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
চীনের পর সবচেয়ে বেশি করোনা ভাইরাসের বিস্তার ঘটেছে ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ৯শ ২৮ জন। করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে দেশটি ইতিমধ্যে সকল ধরণের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বেজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬২ হাজার জন । এর মধ্যে মারা গেছেন ১৫ হাজার৪শ জন; সুস্থ হয়েছেন এক লাখ মানুষ।
ইত্তেফাক/এআর
