করোনার তাণ্ডব আরও ২ বছর চলতে পারে ইউরোপে

আপডেট : ২৪ মার্চ ২০২০, ০৭:২৯

চীন থেকে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়েছে ইউরোপে। ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেনের মতো ইউরোপের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে করোনা।   ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা চীনকে ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে চীনের বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আরও অন্তত দুবছর ইউরোপের  বিভিন্ন দেশকে করোনার জন্য ভুগতে হবে।

সাউথ চায়না মর্নিং পোস্টে দেয়া সাক্ষাৎকারে চীনের করোনা ক্লিনিকাল বিশেষজ্ঞ দলের প্রধান  ঝাং ওয়েনহং জানিয়েছেন, ভাইরাসের প্রকোপ সাময়িকভাবে কমতে পারে। তবে করোনার প্রকোপ আবার ফিরে আসবে। এভাবে করোনামুক্ত হতে ইউরোপের আরও দুবছর সময় লেগে যেতে পারে।

ওই সাক্ষাৎকারে ঝং আরো বলেন, লকডাউন ছাড়া আর কোনও উপায় নেই। সারা বিশ্বকে চার সপ্তাহের জন্য বন্ধ রাখা সম্ভব হয় এই করোনা মহামারী রোধ করা যেতে পারে। বিশ্বের সমস্ত দেশকে একযোগে লকডাউন ঘোষণা করতে হবে।শুধুমাত্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ এলাকাগুলো লকডাউন করলে চলবে না বলেও জানান ঝং। এছাড়া বিশ্বের বহু দেশের সরকার করোনা রোধে সক্রিয় হয়ে উঠায় এটিকে ভাল লক্ষণ বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন এই চীনা বিশেষজ্ঞ। 

ইত্তেফাক/এআর