সব ধরনের যাত্রীবাহী নৌযান বন্ধের ঘোষণা

আপডেট : ২৪ মার্চ ২০২০, ১২:২৫

প্রাণঘাতি করোনা ভাইরাসের বিস্তাররোধে সারাদেশের অভ্যান্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী নৌযান বন্ধের নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। তবে পণ্যবাহী নৌযান এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

 

আজ সোমবার বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

 

এদিকে করোনা ভাইরাসের বিস্তাররোধে ইতোমধ্যেই ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ হয়েছে ট্রেন যোগাযোগ।

 

ইত্তেফাক/এএম