হাফিজকে দলে ভেড়াল রাজশাহী

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৩:২১

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী কিংসের হয়ে খেলবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্টে এ খবর নিশ্চিত করেছে রাজশাহী কিংস।

হাফিজের ছবি দিয়ে রাজশাহী কিংস ক্যাপশন দিয়েছে, ‘অনেক অভিজ্ঞ, সব বিভাগে কার্যকর। হাফিজকে রাজশাহী দলে স্বাগত।’

আরো পড়ুন: হাইকোর্টেও টিকে গেল জামায়াতের ২৫ নেতার প্রার্থীতা 

সদ্যই টেস্ট থেকে অবসর নিয়েছেন হাফিজ। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের জন্যই এমন সিদ্বান্ত নেন তিনি। দেশের হয়ে ৮৯টি টি-টোয়েন্টি ম্যাচে ১৯০৮ রান ৫৪ উইকেট শিকার করেন হাফিজ।

ইত্তেফাক/কেআই