কাউখালীতে আনোয়ার হোসেন মঞ্জুর উদ্যোগে করোনা প্রতিরোধক সরঞ্জাম বিতরণ

আপডেট : ২৪ মার্চ ২০২০, ১৮:৩৭

জাতীয় পার্টির (জে‌পি) চেয়ারম্যান, সা‌বেক মন্ত্রী ও পি‌রোজপুর-২ আস‌নের সংসদ সদস্য আনোয়ার হো‌সেন মঞ্জুর উদ্যোগে পিরোজপুরের কাউখালীতে ক‌রোনা ভাইরাস প্র‌তি‌রোধক সরঞ্জাম ‌বিতরণ করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২৪মার্চ) দুপুরে কাউখালীর বিভিন্ন এলাকায় রিকশা-ভ্যান চালক, অফিসের কর্মচারী ও শ্রমজীবী মানুষের মধ্যে কাউখালী উপজেলা প্রশাসনে মাধ্যমে এই প্রতিরোধক সরঞ্জাম বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন,উপজেলা জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শাহ আলম নসু, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম ও সমাজসেবক আব্দুল লতিফ খসরু প্রমুখ।

আরো পড়ুন: ইন্দুরকানী‌তে আনোয়ার হো‌সেন মঞ্জুর উদ্যোগে ক‌রোনা প্র‌তি‌রোধক সরঞ্জাম বিতরণ

এর আগে সকালে সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষ থেকে এই প্রতিরোধক সরঞ্জাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার নিকট হস্তান্তর করেন উপজেলা জাতীয় পাটির (জেপি) সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু ও সাধারণ সম্পাদক শাহ আলম নসু।

ইত্তেফাক/এএএম