চিকিত্সক ও নার্সদের সুরক্ষা পোশাক দিন

আপডেট : ২৪ মার্চ ২০২০, ২১:৫৫

দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা  বাড়ছে। এতে সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। বড়ো পরিসরে পৃথক হাসপাতাল জরুরি, যেখানে প্রশিক্ষিত চিকিত্সকগণ পালাক্রমে চিকিত্সাসেবা প্রদান করবেন। তবে সর্বাগ্রে চিকিত্সকদের সুরক্ষা পোশাকের ব্যবস্থাসহ তারা যাতে ঝুঁকিমুক্তভাবে কাজ করতে পারে সে বিষয়টি স্বাস্থ্যবিভাগকে নিশ্চিত করতে হবে। সরকারি-বেসরকারি সকল হাসপাতালে চিকিত্সকদের সুরক্ষা পোশাক পরিধানকে বাধ্যতামূলক করা জরুরি। কেননা চিকিত্সকগণই প্রথম রোগীর সংস্পর্শে যায়। অতএব চিকিত্সকদের জীবন ঝুঁকিমুক্ত করা প্রথম প্রয়োজন। সরকারের স্বাস্থ্যবিভাগ এ বিষয়ে গুরুত্বারোপ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা করি।

দেলওয়ার বিন রশিদ

দক্ষিণ বনশ্রী, ঢাকা