যতদূর জেনেছি, সারা দেশে করোনা ভাইরাসের সূত্র ধরে নিত্য প্রয়োজনীয় খাবারসহ সকল প্রকার প্রয়োজনীয় দ্রব্য অধিক মূল্যে বিক্রি করে অসাধু ব্যবসায়ীরা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে! মাঠে প্রশাসনের পাশাপাশি জনগণের সার্বিক সহযোগিতার জন্য বাজার মনিটরিংয়ে দ্রব্যমূল্য স্থিতিশীল করার জন্য প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডসহ নিজ নিজ এলাকায় সত্ জনপ্রতিনিধি ও এলাকার শিক্ষিত, সচেতন তরুণ ও যুবক স্বেচ্ছাসেবীর মাধ্যমে খাদ্য ও অধিক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও তা প্রতিহত করা হোক; তা না হলে করোনা ভাইরাসের থেকেও অধিক ‘দ্রব্যমূল্যের ভাইরাস’-এ দেশের সকল মানুষ আক্রান্ত হওয়ার আশঙ্কাটাই বেশি থাকবে। এ ব্যাপারে দেশের সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ সরকারের উর্ধ্বতন কতৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ ও দৃষ্টি আকর্ষণ করছি।
মেনহাজুল ইসলাম তারেক
পার্বতীপুর, দিনাজপুর
