উপজেলায় হোম কোয়ারেন্টাইন না মানায় দুই ব্যবসায়ীর মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকারের ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় শহরের সৈয়দপুর প্লাজা মার্কেটের সামনে ঢাকা খেলাঘরের মালিক কিশোর কুমার প্রসাদের ১০ হাজার টাকা এবং সুতা ব্যবসায়ী মো. আসিফ আমিরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তারা সম্প্রতি ভারত থেকে ফেরেন।
