বালিয়াকান্দিতে পাওয়ার টিলার উলটে কৃষকের মৃত্যু

আপডেট : ২৪ মার্চ ২০২০, ২২:১০

বালিয়াকান্দিতে পাওয়ার টিলার উলটে সামছু লস্কর নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রাম পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামছু লস্কর নারুয়া ইউনিয়নের কোনাগ্রামের আলাউদ্দীন লস্করের ছেলে।

নিহতের ভাতিজা সুজন লস্কর জানান, ‘আমার চাচা সকালে নিজ জমিতে চাষ দেওয়ার জন্য পাওয়ার টিলার নিয়ে রওনা দেন। কোনাগ্রাম পশ্চিমপাড়া গড়াই নদীর কাছে চরে পাওয়ার টিলারটি উলটে যায়। এতে পাওয়ার টিলারের তিনটি ফলা তার হাঁটুতে গেঁথে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। চাচাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, কৃষক সামছুল লস্করকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়।