তালায় মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

আপডেট : ২৪ মার্চ ২০২০, ২২:১৪

উপজেলার বালিয়া এলাকায় র্যাবের অভিযানে ৪৭০ পিস ইয়াবা, ৮৫ গ্রাম গাঁজা, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকালে এ অভিযানে সবুজ গাজী (৪২) এবং তার স্ত্রী মোসা. জোসনা বেগমকে (৩২) গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।