আমদানি-রপ্তানি পর্যবেক্ষণে নিয়ন্ত্রণকক্ষ

আপডেট : ২৪ মার্চ ২০২০, ২২:১৮

বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণে উদ্ভূত বাজারব্যবস্থা পর্যবেক্ষণ ও আমদানি-রপ্তানির বিষয়ে তথ্য সরবরাহের জন্য একটি নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সচিবালয়ের ৩ নম্বর ভবনের ২৩ নম্বর কক্ষে এ নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়েছে। নিয়ন্ত্রণকক্ষের টেলিফোন নম্বর-০২-৯৫৪৫৮৫৩। সংশ্লিষ্ট যে কোনো প্রয়োজনে এ টেলিফোন নম্বরে যোগাযোগ করা যাবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত শুক্র-শনিবারসহ ২৯ মার্চ পর্যন্ত এটি খোলা থাকবে।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার অভিযান পরিচালনাসহ স্বাভাবিক দাপ্তরিক কাজ পরিচালনা করবে। জরুরি সেবা প্রদানের জন্য অধিদপ্তরে একটি নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়েছে। নিয়ন্ত্রণকক্ষের মোবাইল নম্বরগুলো হচ্ছে—ঢাকা বিভাগীয় অফিস, উপপরিচালক, মোবাইল নম্বর-০১৮১৯৪০৪৭৩০; উপপরিচালক (প্রশাসন), মোবাইল নম্বর-০১৭১১২৭৩৮০২; সহকারী পরিচালক, ঢাকা জেলা, মোবাইল নম্বর-০১৭১৪৪৬১১৮২ এবং ভোক্তা বাতায়ন নম্বর-১৬১২১।

এছাড়া টিসিবির পণ্য বিক্রয়-সংক্রান্ত এবং সংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগ অব্যাহত রাখার জন্য একটি নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়েছে। নিয়ন্ত্রণকক্ষের টেলিফোন নম্বর-০২-৫৫০১৩৪৪৭।