সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী মেজর (অব:) আশরাফ-উদ-দৌলা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৫:৪০

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক সচিব ও রাষ্ট্রদূত মেজর (অব:) আশরাফ-উদ-দৌলা তাজ অবশেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

তিনি কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী, রাজীবপুর) আসন থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সাবেক এমপি জাকির হোসেনকে মহাজোটের প্রার্থী হিসেবে এ আসনে রাখায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

আরও পড়ুনঃ শনিবার মধ্যরাত থেকে যান চলাচলে নিষেধাজ্ঞা

রিটার্নিং অফিসার ও কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন বিষয়টি নিশ্চিত করেন।

ইত্তেফাক/নূহু