করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমিয়ে আনার গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য প্রদান কার্যক্রমের পাশাপাশি রাজধানীর বিভিন্ন হাসপাতাল জীবাণুমুক্ত করার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি। এতে সহযোগিতা করছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। তারা যৌথভাবে হাসপাতালকে জীবাণুমুক্ত করতে জীবাণুনাশক স্প্রে করার কাজটি করবে। সোমবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু করা হয়। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মো. হাবিবে মিল্লাত, এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন ডা. ইকবাল কবির ছাড়াও দুই সংস্থার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
