ট্রাকের চাকা ফেটে হেলপার নিহত

আপডেট : ২৪ মার্চ ২০২০, ২২:৩৪

ট্রাকের চাকা ফেটে আলামিন নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার মুগদা এলাকায় এ ঘটনা ঘটে। লাশ বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে। জানা গেছে, আলামিন গতকাল সকালে মুগদার একটি গ্যারেজে ট্রাকের চাকায় হাওয়া দিতে যান। এ সময় অসাবধানতাবশত অতিরিক্ত হাওয়ার চাপে একপর্যায়ে চাকা ফেটে তার বুকে আঘাত লাগলে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিত্সক আলামিনকে মৃত ঘোষণা করেন।