আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৪ মার্চ ২০২০, ২২:৫২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়ানো করোনা ভাইরাস নিয়ে জাতিকে দিকনির্দেশনা দেবেন বলে গত সোমবার গণমাধ্যমকে জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভাষণে প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে। তবে কখন এই ভাষণ প্রচারিত হবে তা এখনো জানানো হয়নি।