ভারতীয় করদাতাদের জন্য অর্থমন্ত্রীর একগুচ্ছ সুবিধা ঘোষণা

আপডেট : ২৫ মার্চ ২০২০, ০০:৪৩

করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে অর্থনৈতিক বিপর্যয় রোধে ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একাধিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে সাংবাদিকদের সামনে আগামী তিন মাসের অর্থনীতির একটি দিক নির্দেশনা দিয়েছেন তিনি। এ সময় তিনি করদাতা ও করপোরেট করদাতাদের বোঝা লাঘবে একাধিক ঘোষণা দেন তিনি। ২০১৮-১৯ অর্থবছরের জন্য ট্যাক্স রিটার্নের সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে। তিনি জানান, করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত শিল্পে আর্থিক প্যাকেজ ঘোষণা করা যায় কি না সেটি অর্থমন্ত্রণালয় খতিয়ে দেখছে। শিগিগরই প্রণোদান প্যাকেজ ঘোষণা করা হবে।

২০১৮-১৯ অর্থবছরের জন্য করদাতাদের রিটার্ন জমা দেওয়ার মেয়াদ তিন মাস বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। মেয়াদের পর কর পরিশোধে সুদের হার ১২ শতাংশ থেকে কমিয়ে ৯ শতাংশ করা হয়েছে। কর সংক্রান্ত বিরোধ মেটাতে সময়সীমা ৩ মাস সময় বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে। আয়কর দফতরের আওতাধীন একাধিক বিজ্ঞপ্তির মেয়াদ বাড়ানো হয়েছে। কমানো হয়েছে দেরিতে আয়কর পরিশোধের সুদের হার। ত্রৈমাসিকে জিএসটি রিটার্ন পরিশোধের সময়সীমা বাড়ানো হয়েছে। ৫ কোটি পর্যন্ত বার্ষিক টার্নওভার, এমন সংস্থাকে একাধিক ছাড় দেওয়া হয়েছে। এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে ডেবিট কার্ড ব্যবহারের বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে। তিন মাস পর্যন্ত কোনো চার্জ দিতে হবে না।