কুষ্টিয়ার সদর উপজেলাধীন হরিপুরে ‘বন্দুকযুদ্ধে’ মো. পারভেজ নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার রাত তিনটার দিকে শালদা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকার ইউসুফ আলী খানের ছেলে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও রামদা উদ্ধার করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএম
