কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

আপডেট : ২৫ মার্চ ২০২০, ০৯:৫৩

কুষ্টিয়ার তালবাড়ীয়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- মাগুরা সদর উপজেলার দোয়ালী এলাকার ওবাইদুর রহমানের ছেলে ট্রাকচালক নাবিল হোসেন (৩৮) ও ট্রাকে থাকা ইব্রাহিম হোসেন। স্থানীয়রা জানায়, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

 

মিরপুর থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। 

 

ইত্তেফাক/এএম