সরকার মাসুদ
ঘ্রাণের অস্তিত্ব আছে
তাই ফুলের জন্ম হয়েছে পৃথিবীতে
মাথা কুটে মরতো আতর যদি সে জানতো
ঘ্রাণ বলে কিছু নেই!
কী হতো বলো তো যদি
কোনো ফুল থেকেই ঘ্রাণ বেরোত না?
আমি শুধু ফুল নয়, ফল নয়, আতরও নয়
ঘ্রাণ পাই পাথরেরও
আমি বসন্তের ঘ্রাণ পাই;
বিপদেরও!
ভালোবাসার ঘ্রাণ পাবে যদি তুমি সত্যি প্রেমিক।
