শাকিল মামুদ
এই বিশ্ববিপন্ন সময়ে হূদয়ের কণ্ঠস্বর শোনা যায়
শান্ত স্বরটি শুনতে নিজের গহিনে
তৈরি করা যায় নিজস্ব প্রবেশপথ
(আরোপিত পথ নয়)
আপন অন্তেরর ডাক কীভাবে শুনতে হয় তা বুঝতে পারার সঙ্গে সঙ্গে
জীবন উম্মুক্ত করে দেয় ভিতরে লুকানো
মেধার মানবিক মুক্তি
এই তো অপন অভ্যন্তর নিজের হাতে তুলে নিয়ে বিদ্বেষহীন প্রকৃতিতে যুক্ত হওয়া
এবার যেখানে যা-ই করা হয়
সবকিছু ঘটে ঠিকঠাক...
শোনা যায় চারপাশের মানুষের হূদয়েরও ডাক...
এই সজাগতা নির্লোভ তাগিদ
নিজের জন্য... পরের জন্য...
এটিই গুণী জীবন
এটিই স্বাধীনতার নৈতিকতা
