হেলেন বদরুদ্দীনের গল্প, সৈয়দ ইকবালের চিত্রনাট্য ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় বিশেষ নাটক ‘কালের আবর্তে’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, শতাব্দী ওয়াদুদ, নুসরাত জান্নাত রুহী, সমাপ্তি মাসুক, রিগ্যান, হাসি প্রমুখ।
এক সম্মাননা অনুষ্ঠানে অতিথি ও সম্মাননা প্রদানকারীর মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে নাটকের গল্প তৈরি হয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখা যাবে, মুক্তিযুদ্ধবিরোধী এক লোকের অপকীর্তির শিকার এক তরুণী। অনেকবছর পর সেই তরুণী উন্মোচন করে সেই দেশদ্রোহীর মুখোশ। কেড়ে নেওয়া হয় মুক্তিযোদ্ধার সনদ।
