মহাদুর্যোগের মধ্য দিয়ে সময় পার করছি। পৃথিবীর উন্নত দেশগুলোই করোনা ভাইরাস ঠেকাতে হিমশিম খাচ্ছে। আমাদের এখানে ভাইরাসটি বিস্তার লাভ করার আগেই সবাইকে সচেতন হতে হবে। এ জন্য ঘরেই থাকছি। ড্রাইভার, নিরাপত্তাকর্মীদের অগ্রীম বেতনসহ ছুটি দিয়েছি। টেলিভিশনে দেশ-বিদেশের সর্বশেষ খবরগুলো নিয়মিত দেখছি। একঘেঁয়েমি কাটাতে মাঝেমধ্যে বিভিন্ন দেশের সিনেমা দেখছি। আর একটি বিষয়, প্রতিটি সচ্ছল শিল্পীর উচিত আগে তাদের কাছের মানুষ যেমন ড্রাইভার, গৃহকর্মী থেকে শুরু করে চারপাশের স্বল্প আয়ের আত্মীয়স্বজনদের খোঁজখবর নেওয়া। তাদের পাশে দাঁড়ানো। সেটা করলেও অনেক বড় কিছু করা হয়। প্রথমে সেটাই করছি আমি। এরপর বড় ধরনের দুর্যোগ এলে সচ্ছল শিল্পীরা মিলে একটা বড় তহবিল গঠন করা যেতে পারে।
করোনা ভাইরাসের এই সময়ে সামাজিক সচেতনতা প্রসঙ্গে
চিত্রনায়ক শাকিব খান
