রজার ফেদেরার ও তার স্ত্রী মিরকা সুইজারল্যান্ডের সবচেয়ে বিপন্ন পরিবারগুলোর জন্য ১০ লাখ সুইস ফ্রা (আট লাখ ৫৭ হাজার পাউন্ড) অনুদান দিয়েছেন। একই সাথে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সুইজারল্যান্ড ১৯ এপ্রিল পর্যন্ত সকল বেসরকারি ও সরকারি অনু্ষ্ঠান এবং খুব দরকারি নয় এমন ব্যবসা-বাণিজ্য বন্ধ রেখেছে। ৩৮ বছর বয়সি টেনিস কিংবদন্তি ইনস্টাগ্রামে বলেন, ‘প্রত্যেকের জন্য এটা কঠিন সময় এবং কাউকেই অবহেলা করা যাবে না। আমাদের অবদান শুরু হলো মাত্র।’
