এই সময়ের ছড়া

মুক্তির মহান কারিগর

আপডেট : ২৫ মার্চ ২০২০, ২১:৩৮

সারওয়ার-উল-ইসলাম

 

নিপীড়িত বঞ্চিত মানুষের পক্ষে

ভালোবাসা সীমাহীন ছিল তাঁর বক্ষে।

 

দেশটাকে ভালো আহা বেসেছে কে তাঁর চে

তাই তো একাত্তরে ছাব্বিশে মার্চে

তাঁর দেয়া স্বাধীনতা ঘোষণাটা ছড়াল

পাকিদের বিরুদ্ধে ক্ষোভ-ঘৃণা ধরাল।

 

আমাদের দামালেরা ছিল যত বঙ্গে

যার কাছে যা-ই ছিল তা-ই নিল সঙ্গে।

সমুখ সমরে নেমে দিল কত রক্ত

দৃঢ় ছিল ‘হটবো না’—প্রতিজ্ঞা শক্ত।

 

মুক্তির কারিগর শেখ মুজিবরকে

রেখো না রেখো না কোনো তর্কে-বিতর্কে।