পরিবেশ বিপর্যয় রোধে নদী অন্যতম ভূমিকা পালন করে। এছাড়াও ভূভাগ ও ভূ-অভ্যন্তরিণ পানির স্তর রক্ষা করে মাটিকে শুষ্কতার হাত থেকে বাঁচায়, যার ফলে খরা ও মরুভূমি হওয়া থেকে বেঁচে যাই। কিন্তু আমাদের দেশে নদ-নদী, খাল-বিল, জলাশয়গুলো দখল করে ব্যক্তিস্বার্থ হাসিল করা হচ্ছে। যেখানে স্রোত বয়ে যাওয়ার কথা সেখানে অবৈধ স্থাপনায় ভারাক্রান্ত প্রায় নদ-নদী। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যাহত না থাকলে মানচিত্র থেকে হারিয়ে যাবে বড়ো বড়ো নদী। যার ফলাফল হবে ভয়াবহ।
আবদুস সালাম
ছাত্র, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
