কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বড়বাজারের দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডাল মজুতকারী দুই সহোদর ব্যবসায়ীকে জরিমানা করেন। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন : বৈদ্যনাথ সাহা ও তার ভাই স্বপন সাহা।
