সরকারি ছুটিতেও দেশব্যাপী নিরবচ্ছিন্ন সেবা দেবে ‘নগদ’

আপডেট : ২৫ মার্চ ২০২০, ২১:৫২

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা ‘নগদ’ সরকারি ছুটিতেও নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করবে। জনগণের দুর্ভোগ কমাতে ‘নগদ’-এর কর্মীরা আগের মতো সেবা প্রদান করবে। বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র বলেছেন, ছুটির সময়ে আর্থিক কোনো সমস্যায় যেন কাউকে পড়তে না হয়, সে জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি