মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবিলার অংশ হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের কাছে চিকিত্সকদের ব্যবহারের জন্য পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) হস্তান্তর করেন। গতকাল বুধবার সচিবালয়ের স্বাস্থ্য সচিবের কাছে তিনি বিএসটিআইর পক্ষে পিপিই হস্তান্তর করেন। বিএসটিআই মহাপরিচালক বলেন, আমাদের উচিত এ দুর্যোগ মোকাবিলায় সবাই একসঙ্গে কাজ করা। এক সঙ্গে কাজ করলে আমরা এ পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হব। —প্রেস বিজ্ঞপ্তি
