ইত্তেফাক রিপোর্ট
করোনা প্রতিরোধে রাজধানীতে জীবাণুনাশক ওষুধ ছিটানো শুরু করেছে ডিএমপি। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার ডিএমপির আটটি জলকামান আট ক্রাইম বিভাগের বিভিন্ন স্থানে দুইবার করে জীবাণুনাশক ছিটিয়েছে। একইভাবে প্রতিদিন ডিএমপির আট ক্রাইম বিভাগের বিভিন্ন স্থানে দুইবার করে জীবাণুনাশক ছিটানো হবে।
ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এখন থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত প্রতিদিন ডিএমপির আটটি জলকামান আট ক্রাইম বিভাগের (রমনা, তেজগাঁও, লালবাগ, ওয়ারী, মিরপুর, গুলশান, উত্তরা ও মতিঝিল) বিভিন্ন স্থানে দুইবার করে জীবাণুনাশক ছিটাবে। তিনি আরো জানান, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম নির্দেশনায় বুধবার থেকে প্রতিদিন দুবার করে ঢাকা মেট্রোপলিটন এলাকায় জীবাণুনাশক ওষুধ ছিটানো হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
