শাবানের চাঁদ দেখা যায়নি ৯ এপ্রিল পবিত্র শবেবরাত

আপডেট : ২৫ মার্চ ২০২০, ২২:৩০

বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ বৃহস্পতিবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। কাল শুক্রবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।

গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়।