করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রদীপ চক্রবর্তীসহ তিন কর্মকর্তা এবং কক্সবাজার এলাকার বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ মোট ১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই ১৬ জন গত রবিবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত এক বৈঠকে যোগ দিয়েছিলেন।
