স্বাধীনতা দিবসে মার্কিন সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও। গতকাল বুধবার এক বিবৃতিতে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ইতিমধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর উদ্যাপন শুরু করেছে। গত ৪৯ বছরে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তিরক্ষায় ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরো গভীর করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে। করোনা ভাইরাস চ্যালেঞ্চ মোকাবিলায় আমরা আমাদের বন্ধু ও অংশীদার বাংলাদেশের পাশে রয়েছি।
