ভারতে মৃত্যু ১৩ চার লাখ স্বেচ্ছাসেবী কাজ করবে ব্রিটেনে

আপডেট : ২৬ মার্চ ২০২০, ০০:৪৫

রুশ প্রেসিডেন্ট পুতিন সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি নিজের ক্ষমতা বৃদ্ধির ভোটও স্থগিত করেছেন। ২২ এপ্রিল এই ভোট হওয়ার কথা ছিল। রাশিয়ায় ৬৫৮ জন করোনায় আক্রান্ত। ইতালিতে ২৪ ঘন্টায় ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে মৃতের সংখ্যা ৭ হাজার ৬১৩ জনে পৌঁছেছে। আক্রান্ত ৭৪ হাজার ৩৮৬ জন। উত্তরাঞ্চলীয় লম্ব্যার্ডেতেই মারা গেছেন ৪ হাজার ৪৭৪ জন এবং ৩২ হাজার ৩৪৬ জন আক্রান্ত হয়েছেন।

জনস হপকিনস ইউনিভার্সিটি জানায়, আক্রান্ত ৪ লাখ ৩৫ হাজারের বেশি মানুষের মধ্যে ১ লাখ ১১ হাজারের বেশি সুস্থ হয়েছেন।

ইংল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ে জাতীয় সংক্রমণ বিভাগের পরিচালক অধ্যাপক শ্যারন পিকক বলেছেন, করোনা ভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষার ৩৫ লাখ কেনা হয়েছে। এগুলো মানুষকে দেওয়া হবে। হাঙ্গেরিতে ব্রিটেনের উপরাষ্ট্রদূত স্টিভেন ডিক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সৌদি আরবের পবিত্র শহর মক্কা ও মদিনা লকডাউন করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও চীন ভাইরাস নিয়ে একে অপরকে দোষারোপ অব্যাহত রেখেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবারো চীনকে দায়ী করেছেন।