ছবি ও গল্প

আপডেট : ২৬ মার্চ ২০২০, ২১:০২

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ ১৬ মার্চ যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরেন। এরপর করোনা ভাইরাসের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে ছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন এই তারকা। দীর্ঘ ৯ দিন কোয়ারেন্টাইন পর্ব শেষ করেছেন তিনি। কাছে টেনেছেন দুই পুত্র ও পরিবারের অন্যান্য সদস্যদের। দুই ছেলে কাছে আসার একটি ভিডিও শেয়ার করেছেন শাওন নিজের ফেসবুকে। ভিডিওটি শেয়ার দিয়ে শাওন ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে ওনারা বাড়ি ফিরলেন।’

 

০০০

 

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও লস অ্যাঞ্জেলসের বাড়িতে নিজেকে সঙ্গরোধে রেখেছেন। তবে তিনি একা নন, তার সঙ্গে রয়েছেন তার প্রেমিকা ক্যামেলিয়া মোরনে।

 

০০০

 

বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ সম্প্রতি বাংলা গানের সঙ্গে নাচে অংশ নিয়ে নতুন করে আলোচনায় এলেন। তবে এ নাচ কোনো বাংলা সিনেমায় নয়। ‘গেন্দা ফুল’ শিরোনামে একটি হিন্দি গানে গায়ক বাদশার মডেল হয়েছেন এই অভিনেত্রী। গানটির কিছু অংশে বাংলা কথার সঙ্গে সাদা শাড়িতে নাচতে দেখা গেছে জ্যাকুলিনকে।

 

০০০

 

করোনা আতঙ্ক বন্ধ হয়েছে স্কুল-কলেজ, সিনেমা হল, নাটক-সিনেমার শুটিং। এমন পরিস্থিতির মধ্যে সুন্দরবনে চলছিল আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার শুটিং। কিন্তু অবশেষে শুটিং বন্ধ করে আগে ভাগেই ঢাকায় ফিরছেন তারা। গতকাল সুন্দরবন থেকে ঢাকায় ফিরেছে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন সিনেমার ইউনিট।