ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মেম্বারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি বুধবার সন্ধ্যা ৬.১০ মিনিটে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় ত্রিশাল উপজেলা প্রশাসন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ, ত্রিশাল থানা পুলিশ ও সাংবাদিক।
