ছুটিতে ব্যাংকগুলোতে পে-অর্ডার করা যাবে

আপডেট : ২৬ মার্চ ২০২০, ২১:২৭

সরকারের ঘোষিত সাধারণ ছুটিতে সীমিত আকারে ব্যাংকিং লেনদেনের মধ্যেও গ্রাহকেরা পে-অর্ডার ও ডিডি করার সুযোগ পাবেন। গত বুধবার বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, বিভিন্ন গ্রাহকের প্রকৃত চাহিদার পরিপ্রেক্ষিতে ব্যাংকের খোলা রাখা বিভিন্ন শাখায় নগদ জমা ও উত্তোলনের পাশাপাশি ডিডি বা পে-অর্ডার ইস্যু এবং একই ব্যাংকের একই শাখার বিভিন্ন হিসাবের মধ্যে অর্থ স্থানান্তরের কার্যক্রম অব্যাহত রাখার ব্যবস্থা করতে হবে। প্রসঙ্গত, সরকারঘোষিত সাধারণ ছুটির কারণে আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।