ফটো ক্যাপশন

আপডেট : ২৬ মার্চ ২০২০, ২১:২৭

 ‘কোভিড-১৯’ মোকাবিলা করতে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের কাছ থেকে ভিডিও কনফারেন্স সিস্টেম এবং এআই সমাধান পাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের কাছে ভিডিও কনফারেন্স সিস্টেম এবং এআই সমাধান হস্তান্তর করেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও ঝাং ঝেংজুন। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন উপস্থিত ছিলেন

 

০০০

 

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের আয়োজনে ২৭-২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘ইউএস ট্রেড শো-২০২০’-এ সমৃদ্ধ স্টল স্থাপনের জন্য পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ক্রেস্ট হাতে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া

 

০০০

 

অগ্রণী ব্যাংক লিমিটেড ঢাকা উত্তর অঞ্চলের সব শাখার নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী ও সম্মানিত গ্রাহকদের সঙ্গে অগ্রণী ব্যাংক লিমিটেড, ঢাকা উত্তর অঞ্চল কর্তৃক সম্প্রতি আয়োজিত ‘টাউন হল মিটিং ও মিট দ্য বরোয়ার’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলাম

 

০০০

 

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩২৬তম সভা সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদসহ অন্যরা উপস্থিত ছিলেন