করোনা দুর্যোগের সময় কর্মীদের ৭৭ কোটি টাকা দিল ওয়ালটন

আপডেট : ২৬ মার্চ ২০২০, ২১:২৮

করোনা ভাইরাসের কারণে অফিস ছুটির পাশাপাশি কর্মীদের জন্য প্রায় ৭৭ কোটি টাকা দিয়েছে ওয়ালটন। প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তার ঠেকাতে যার যার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কর্মীদের আহ্বান জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ। ২০১৮-১৯ অর্থবছরে কোম্পানির লভ্যাংশ থেকে কর্মীদের এই টাকা দিয়েছে ওয়ালটন। গত বুধবার ওয়ালটন গ্রুপে কর্মরতদের ব্যাংক অ্যাকাউন্টে ঐ অর্থ চলে গেছে। ওয়ালটনের শ্রমিক-কর্মকর্তা সবাই সমপরিমাণ অর্থ পেয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি