ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের অর্থায়নে সেপটোস ফোর স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতায় গত বুধবার দিনব্যাপী (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) তিন উপজেলায় করোনা ভাইরাসের সচেতনতার লক্ষ্যে নিম্ন আয়ের মানুষের মধ্যে বিনা মূল্যে চাল, সাবান, মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার বিতরণ করে। একই সঙ্গে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরে থাকুন, সুস্থ থাকুন, জনসমাবেশ এড়িয়ে চলার আহবান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সেপটোস ফোর সংগঠনের সভাপতি মো. শামিম হাওলাদার, সাধারণ সম্পাদক তানভীর তুহিন।
