করোনা আতঙ্ক ও সন্দেহে ঢাকার ধামরাইয়ে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় একটি ওষুধ কারখানার এক নারী ও এক পুরুষ কর্মচারীকে গ্রামে ঢুকতে দেয়নি গ্রামবাসী। তারা দুজনে স্বামী-স্ত্রী। নারী কর্মচারী তার স্বামীকে নিয়ে বাপের বাড়ি ধামরাই উপজেলার বালিয়া গ্রামে যাচ্ছিল। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ঐ কর্মচারী দম্পতি গ্রামে ঢোকার আগেই গ্রামবাসী তাদের বাধা দেয়। এ সময় ঐ নারী কর্মচারী স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ফোন করে। চেয়ারম্যান সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাদেরকে গ্রামে না ঢুকে তাদের আবাসস্থলে ফিরে যেতে বলেন। বৃহস্পতিবার বালিয়ার ইউপি চেয়ারম্যান আহাম্মদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
