মাটিয়াডাঙ্গায় শিশু ধর্ষণ মামলায় গ্রেফতার এক

আপডেট : ২৬ মার্চ ২০২০, ২১:৫৪

সাতক্ষীরার মাটিয়াডাঙ্গায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করা মামলায় লিয়াকত আলী (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে লিয়াকতকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন লক্ষিণকুন্ড গ্রামের জনৈক শাহিনুর রহমানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ১৯ মার্চ ঐ শিশুর বাবা তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করে। গ্রেফতারকৃত লিয়াকত সদর উপজেলার খানপুর গ্রামের উত্তরপাড়ার আবু বক্কর সরদারের ছেলে।

র্যাব সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার অতি. পুলিশ সুপার মোতাহার হোসেন জানান, গত ১৯ মার্চ সন্ধ্যায় লিয়াকত ঐ শিশুকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।