কুড়িগ্রামে মাঠে নেমেছে সেনাবাহিনী

আপডেট : ২৬ মার্চ ২০২০, ২১:৫৪

কুড়িগ্রামে করোনা প্রতিরোধে ও জনসমাগম ঠেকাতে বৃহস্পতিবার সকাল থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী। জেলা প্রশাসনের উদ্যোগে যৌথ মোবাইল টিমের মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় তারা টহল দেয়। যৌথ টহলদল জনসমাগম রোধ, জীবাণুনাশক স্প্রে ও জনসচেতনতা সৃষ্টিতে শহর জুড়ে কার্যক্রম পরিচালনা করে। যৌথ টহলদলের নেতৃত্ব দেন এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। অন্যান্যের মধ্যে রয়েছেন ক্যাপ্টেন মোহাম্মদ মিজানুর রহমান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর জহুরুল ইসলাম প্রমুখ।